Advertisement

টেকনাফে পৃথক অভিযানে ২৮ হাজার ইয়াবাসহ ৩ মহিলা আটক

ফরিদুল মোস্তফা খান
কক্সবাজার জেলা টেকনাফের নাজিরপাড়া ও নাফনদী ঘাটে পৃথক ভাবে অভিযান চালিয়ে ২৭হাজার ৬শত ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন মহিলাকে আটক করেছে পুলিশ ও বিজিবি।
আজ বুধবার ভোর রাতে টেকনাফের নাফনদীর পয়েন্ট থেকে ও সকাল ৮টায় নাজিরপাড়ায় পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালায়।
পুলিশ সুত্র জানায়,গোপন সংবাদের ভিক্তিতে টেকনাফের নাজির পাড়ায় পুলিশের অভিয়ানে ৩ মহিলাসহ ১৪ হাজার পিস ইয়াবাসহ আটক করে থানায় নিয়ে আসে।
বিজিবি’র ৪২ অধিনায়ক লে: কর্নেল জাহিদ হাসান জানান, ভোররাতে বিজিবি’র টহলরত সদস্যরা ১৩ হাজার ৬’শত ৫৬ পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এব্যাপারে পৃথক ভাবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান সংশ্লিষ্টরা।

Post a Comment

0 Comments