বর্তমান সময়ের বলিউডের ব্যস্ত অভিনেত্রী বিদ্যা বালান একসময় উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রকার সত্যজিত্ রায়কে চিঠি লিখেছিলেন ৷ চিঠিতে তিনি সত্যজিত্কে অনুরোধ করেছিলেন, তিনি যেন বিদ্যাকে তার চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ দেন৷ তবে দুঃখজনক হলেও সত্য, বিদ্যার সে চিঠির কার্যকারিতা তো দূরে থাক, সত্যজিত্ রায় তার কোনো জবাবই দেননি৷
সমপ্রতি বেঙ্গল চেম্বার অব কমার্স আয়োজিত এক আড্ডায় অঞ্জন দত্তকে এ কথা জানিয়েছেন বিদ্যা নিজেই৷ এ প্রসঙ্গে বিদ্যা বলেন, 'তিনি তখন শারিরীকভাবে অসুস্থ ছিলেন৷ আমি লিখেছিলাম আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন৷ আমি আপনার সাথে চলচ্চিত্রে কাজ করতে চাই৷'
বিদ্যা বালানের বয়স এখন ৩৫ বছর, আর তিনি যখন সত্যজিত্ রায়কে চিঠি লিখেন তখন তিনি স্কুলের পড়তেন৷ অভিনয় করতে চাওয়ার কথা বলতে গিয়ে বিদ্যার ভাষ্য, 'স্কুল জীবন থেকেই সবসময় আমার ভাবনা ছিল অন্য মানুষেরা আমাকে দেখবে৷ তাই আমি অভিনেত্রী হতে চেয়েছি৷'
'পথের পাঁচালী' খ্যাত অস্কার জয়ী চলচ্চিত্রকার সত্যজিত্ রায় ১৯৯২ সালে মারা যান৷

0 Comments