বিয়ে করছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা৷ বর বলিউড নির্মাতা সাহিল সাঙ্গা৷ দীর্ঘদিন প্রেম করার পর এবার বিয়ের পিড়িতে বসার সিদ্ধান্তটা নিয়েই ফেললেন তিনি৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামি বছর বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন দিয়া৷
এ বিষয়ে দিয়া মিডিয়াকে বলেন, 'বিয়ে নিয়ে আমি খুবই এক্সাইটেড! আগামি বছরই আমরা বিয়ে করছি৷ এতদিনে অনেক কিছুই পরিবর্তন হয়ে গেছে৷ আমি নিয়মের মধ্যে থাকতে পছন্দ করি৷ তাই মেডিটেশন এবং যোগব্যায়াম দুটোই একসঙ্গে চালিয়ে যাচ্ছি৷ আমার বিশ্বাস আমরা সুখী হবো৷' একসময় বলিউডে সালমান খানের প্রেমিকা পরিচিতি থাকলেও অভিনেতা জায়েদ খান নিশ্চিত করেন দিয়া প্রেম করছেন চলচ্চিত্র প্রযোজক ও নির্মাতা সাহিল সাঙ্গার সঙ্গে৷ দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর বিয়ের সিদ্ধান্ত নিলো এ জুটি৷ সাহিল এবং অভিনেতা জায়েদ খানের সঙ্গে 'বর্ন ফ্রি এন্টারটেইনমেন্ট' নামে একটি প্রযোজনা সংস্থা চালু করেছিলেন দিয়া৷
দিয়ার হবু স্বামী সাহিল দেখতে বলিউড নায়কদের মতই সুপুরুষ৷ 'লাভ ব্রেকআপস জিন্দেগি' নামে একটি ছবি যৌথভাবে প্রযোজনা করেন তিনি৷ সে সিনেমায় অভিনয় করেছিলেন দিয়া মির্জা ও জায়েদ খান৷
প্রসঙ্গত, ১৯৯৯ সালে তামিল ছবি 'এক সোয়াশো ক্ষাত্রে'তে অভিনয় দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু হয় দিয়ার৷ ২০০১ সালে গৌতম মেননের 'রেহনা হ্যায় তেরে দিল মে' ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক তার৷ (সূত্র : ওয়েবসাইট)

0 Comments