Advertisement

গোলাম আযমের ফাঁসির দাবিতে কক্সবাজারে মিছিল সমাবেশ


প্রেস বিজ্ঞপ্তি
৭১ এর মানবতাবিরোধী যুদ্ধাপরাধী রাজাকার প্রধান গোলাম আযমের সর্বোচ্চ শাস্তি দাবি করে কক্সবাজার শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছে গণজাগরণ মঞ্চ। গতকাল সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাতা
৮.১৫ মিনিট পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন শেষে এক বিক্ষোভ মিছিল কক্সবাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে শেষ হয়। গণজাগরণ মঞ্চের সমন্বয়ক মোহাম্মদ নজিবুল ইসলামের পরিচালনায় মিছিলোত্তর এক সভায় বক্তব্য রাখেন সম্মিলিত সাংস্কৃতিক জোট জাতীয় পরিষদ সদস্য এডভোকেট তাপস রক্ষিত, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সত্যপ্রিয় চৌধুরী দোলন, রিদুয়ান আলী, নাট্যকর্মী জসিম উদ্দিন, ওয়াহিদ মুরাদ সুমন, এবি ছিদ্দিক খোকন, ছাত্রনেতা শহীদুল্লাহ ফাহাদ, মনির মোবারক, সালাহ উদ্দিন কাদের, সাংস্কৃতিক কর্মী একে বোরহান, ফয়সাল মাহামুদ, অরন্য শর্মা, অন্তিক চক্রবর্তী, নন্দিত সরকার, ইসমত আরা ইসু। সভায় বক্তারা বক্তারা আগামীকাল সকাল থেকে রায় ঘোষণা পর্যন্ত সকলকে সজাগ থাকার আহবান জানান এবং কক্সবাজারবাসীকে পবিত্র রমজান মাসে জামায়াত আহুত হরতাল প্রত্যাখ্যান করার আহবান জানান।

Post a Comment

0 Comments