এম.রায়হান চৌধুরী
চকরিয়া বি.এমচর পুচ্ছালীয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক কতৃক ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা বিতরনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকার ১৩ জুলায়
উপজেলার চকরিয়া বি.এমচর পুচ্ছালীয়া পাড়া প্রাথমিক বিদ্যালয়ে সরকারের নিতিমালা অনুযায়ি ছাত্র-ছাত্রীদের উপবৃত্তির টাকা বিতরনে বিদ্যালয়ে প্রধান শিক্ষক কতৃক অভিবাবকের সাথে আথাত করে প্রতি ছাত্র-ছাত্রী নাম ঠিকানা দু’স্থানে দিখিয়ে উপবৃত্তি কার্ড দুইবার করেনেয় । ওই কার্ড দিয়ে প্রধান শিক্ষকের দুর্নিতীর আশ্রয় নিয়ে ছাত্র-ছত্রীদের দিয়ে একবার অন্যদিকে অভিবাবকের মাধ্যমে আরেক বার উপবৃত্তির টাকা নেয়ার সময় স্থানী মহিলা এম.ইউপি জোসনা আক্তার দু’একটি কার্ড কেড়ে নেয়।বিষয়টি ইউপি চেয়ারম্যন বদিউল আলমকে জানালে তিনি তাৎক্ষনিক ঘটনা স্থলে গিয়ে অভিযোক্ত ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামশুল আলমকে ওই কার্ড গুলি ঠিককরে নেওয়ার জন্য বলেন। এ ব্যপারে উপজেলা শিক্ষা অফিসার ইকরামুল্লাহ চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন অভিযোগ পেলে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।

0 Comments