তাহেরা আক্তার মিলি, টেকনাফ
টেকনাফে প্রতিপক্ষের হামলায় মহিলাসহ ২ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল ২ জুলাই বিকালে দক্ষিণ নয়াপাড়ায় খুরের মূখ এলাকায়। তথ্যানুসন্ধানে জানা গেছে- শিশুর খেলাকে কেন্দ্র করে ও পূর্ব শত্র“তার জের ধরে প্রতিপক্ষের
হামলায় গুরুতর আহত হয়। হামলাকারীরা স্থানীয় ইউপি সদস্য শমসু মেম্বারের বিচারের মাধ্যামে ৫ হাজার জরিমানা ও খরচ বাবদ দেওয়া হয়। এ বিচার অমান্য করে উল্টো মিথ্যা মামলা দায়ের করেছে হাশিম গং। এতে ক্ষিপ্ত হয়ে পরিশোধ নেওয়ার আশায় হাশিম উল্লাহ প্রকাশ বামাইয়া হাশিম গং নেতৃত্বে একদল সন্ত্রাসী নিয়ে পূর্ব থেকে উৎপেতে থাকে। খুরের মূখ থেকে মাছ শিকার করে আসার পথে বাড়ির সামনে আসলে ফজল করিম পৌছলে দা, চুরি, লাঠি ও লোহার রড ও অস্ত্রশস্ত্রসহ আতংকিত ভাবে ফজল করিম (২৭) উপর হামলা করে হাশিম গং। খবর পেয়ে তার বোন মদিনা খাতুন (১৬) এগিয়ে আসলে তাকে ও আঘাত করে। বর্তমানে ফজল করিম ও মদিনা খাতুন দু-জনই টেকনাফ সদর হাসাপাতারে চিকিৎসাধীন রয়েছে। এসময় মদিনা খাতুন স্বর্ণালকার ও ফজল করিমের নগদ টাকা ও ছিনিয়ে নিয়ে যায়। নিরীহ পরিবারের লোকজন সুষ্টু বিচারের আশায় পথে পথে ঘুরছেন।

0 Comments