Advertisement

টেকনাফে বন বিভাগের উচ্ছেদ অভিযান

তাহেরা আক্তার মিলি, টেকনাফ।                    
টেকনাফে বন বিভাগের উদ্যোগে রিজার্ভ ভূমিতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। গতকাল ২ জুলাই সকাল ১০টার দিকে সহকারী বন সংরক্ষক মো: রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে টেকনাফ রেঞ্জে অভিযানটি পরিচালনা করা হয়। জানাযায়, টেকনাফ সদর বিটের আওতাধীন নতুন পল্লান পাড়া হেসকেখাল সংলগ্ন পাহাড়ের পাদদেশে কতিপয় রোহিঙ্গা নাগরিক অবৈধভাবে বন বিভাগের জায়গায় ঝুঁকিপূর্ণভাবে বসতি করছে খবর পেয়ে বন বিভাগ স্থানীয় রেহেনা, শফিউর রহমান, আব্দুর রহিম, ফাতেমা, নাছিমা, মোহাম্মদ হোছন সহ মোট ৯টি ঘর উচ্ছেদ করে। বন বিভাগের উচ্ছেদ অভিযান শেষে সহকারী বন সংরক্ষক উপস্থিত স্থানীয়দের পাহাড়ের ঝুঁকিপূর্ণ বসতি থেকে আগামী ২৪ ঘন্টার মধ্যে নিরাপদে চলে যাওয়ার কঠোর নির্দেশ দেন। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, সহকারী বন সংরক্ষক মো: রেজাউল করিম চৌধুরী, রেঞ্জ কর্মকর্তা মীর আহমদ, বিট কর্মকর্তা শরিফুল ইসলাম ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী।

Post a Comment

0 Comments