Advertisement

চকরিয়ায় আশ্রয়ন কেন্দ্র ও বৌদ্ধ মন্দির পরিদর্শনে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক

এসএম হান্নান শাহ
চকরিয়ায় প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্পের আওতায় সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে নির্মিত আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (প্রশাসন) আবু হেনা মোরশেদ জামান। মঙ্গলবার সকালে তিনি আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করে কেন্দ্রের উপকারভোগী দরিদ্র পরিবার গুলোর সাথে কথা বলেন। এসময় উপকারভোগীরা তার কাছে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। পরিদর্শনকালে তার সাথে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.জয়নাল আবদিন, উপজেলা সহকারি কমিশনার ভুমি মো.আল আমিন, বরইতলী ইউপি চেয়ারম্যান জিয়াউদ্দিন চৌধুরী, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক, উপজেলা এলজিইডি’র সহকারী প্রকৌশলী কামরুজ্জামান তুহিন ও মাষ্টার অংখ্যচিন রাখাইন।     
      চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.জয়নাল আবদিন বলেন, আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক মানিকপুর এলাকার একটি বৌদ্ধ মন্দির পরিদর্শন করে নৃতাত্বিক জনগোষ্টির সাথে কথা বলেন। পরে তিনি উপজেলার বরইতলী ইউনিয়নের তথ্যসেবা কেন্দ্রের কার্যক্রমও পরিদর্শন করেন। ইউএনও আরো বলেন, পরিদর্শন শেষে তিনি উপজেলার হারবাং, কৈয়ারবিল ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের তিনটি আশ্রয়ন কেন্দ্রে বসবাসরত লোকজনের সমস্যা নির্ণয় করে নিরসনের লক্ষ্যে তথ্য সংগ্রহ করেন।

Post a Comment

0 Comments