এসএম হান্নান শাহ
চকরিয়ায় বসতভিটার দাবীতে ভূমিহীন বাস্তুহারাদের সমাবেশ গতকাল ৩ জুলাই সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পশ্চিম বড়ভেওলা ইউনিয়নসহ বিভিন্ন ইউনিয়ন থেকে কয়েক হাজার ভূমিহীনদের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ওয়ার্কাস পার্টির কেন্দ্রীয় নেতা মুক্তিযোদ্ধা হাজী বশিরুল আলম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিশাল জনগোষ্ঠি বসতভিটা না থাকায় খোলা আকাশের নিচে বসবাস করে আসছে। সমাজে নানাভাবে অবহেলিত জনগোষ্টির জন্য কেউ চিন্তা করে না। তিনি আরো বলেন, চকরিয়ার হাজার হাজার একর খাস জমি পড়ে রয়েছে। অথচ প্রভাবশালী ব্যক্তিরা এসব খাস জমি গুলো দখল করে চলেছে। সরকার বা ভিত্তশালীরা একটু সদয় হলে এসব ভূমিহীন পরিবার গুলোকে একখন্ড জমির ঠিকানা করে দেয়া সম্ভব। বিশাল ভূমিহীন সমাবেশে এলবিআরপির নির্বাহী পরিচালক ফরিদুল আলম বলেন, প্রভাবশালী ভূমিদস্যু ও গড়ফাদাররা চিংড়ি জোনে হাজার হাজার একর জমি দখলে রাখলেও শতশত মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। সমাবেশে আসা শতশত মানুষ চিংড়িজোন কাকড়াদিয়ায় বাস্তুহারাদের পূর্নবাসন এবং রিদুয়ান হত্যাকান্ডে জড়িত খুনিদের ফাঁসির দাবী জানান। এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা এম আর চৌধুরী, জাফর আলম সিকদার, মানবাধিকার নেত্রী জন্নাতুল বকেয়া, মহিলা আওয়ামীলীগ নেত্রী আনোয়ারা ইসলাম, বিএমচর প্যানেল চেয়ারম্যান নুরই জন্নাত, নারী নেত্রী হুমাইরা জন্নাত, রোহেনা আক্তার, মোহাম্মদ ইউনুচ, আক্তার কামাল, নিহত রিদুয়ানের স্ত্রী তছলিমা, জলদাসের নেত্রী আনার কলি, এলবিআরপির পরিচালক জসিম উদ্দিন, সাহাব উদ্দিন, কবির আহমদ ও মোহাম্মদ আরফাত।

0 Comments