Advertisement

ফের তিনদিনের রিমান্ডে মাহমুদুর


দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত স¤পাদক মাহমুদুর রহমানকে ফের তিনদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শনিবার সন্ধ্যায় তাকে কারাগার থেকে রমনা থানায় জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়। এ বিষয়ে রমনা জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) মারুফ হাসান জানান, শাহবাগে গণজাগরণ মঞ্চ চলাকালীন সময়ে শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে গণজাগরণ মঞ্চ ভাঙতে যাওয়ার সময় মৎস্য ভবন এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় দায়ের হওয়া মামলায় পুলিশ রিমান্ড চাইলে আদালত তা
মঞ্জুর করেন। এ কারণে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রমনা থানায় আনা হয়েছে। আগামী তিনদিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।
উল্লেখ্য, গত ২২ ফেব্র“য়ারি রমনা থানায় পুলিশ বাদী হয়ে দায়ের মামলার বিবরণে জানা যায়, ওই দিন মাহমুদুর রহমানের নেতৃত্বে হেফাজতের কর্মীরা শাহবাগের গণজাগরণ মঞ্চ ভাঙচুরের চেষ্টা এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা হয়। 
ওই মামলায় পুলিশের পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন জানানো হলে সিএমএম আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Post a Comment

0 Comments