Advertisement

সাড়ে ১৪ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিটেন্স

ডেস্ক রিপোর্ট
সদ্য সমাপ্ত ২০১২-১৩ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা রেকর্ড ১৪ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে পাঠিয়েছেন, যা গত অর্থবছরের চেয়ে ১২ দশমিক ৬ শতাংশ বেশি।
বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগের মহা ব্যবস্থাপক কাজী সাইদুর রহমান বুধবার এ তথ্য জানান।
তিনি বলেন, প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারার ফলে বুধবার বাংলাদেশে ব্যাংকের বিদেশি মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা অতীতের যে কেনো সময়ের চেয়ে বেশি।
এর আগে ২০১১-১২ অর্থবছরে ১২ দশমিক ৮৪ বিলিয়ন ডলারের রেমিটেন্স দেশে এসেছিল। সর্বশেষ জুন মাসে প্রবাসী বাংলাদেশিরা ১০৫ কোটি ৭৬ লাখ ডলার দেশে পাঠিয়েছেন।

Post a Comment

0 Comments