Advertisement

দীপের ঘাতকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
বুয়েট ছাত্র ছাত্র আরিফ রায়হান দীপ হত্যাকান্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী দীপের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে এক বার্তায় একথা জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ধর্মান্ধ গোষ্ঠী ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা ঘটাতে না পারে, এ জন্য তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে তিনি আহ্বান জানান।
শেখ হাসিনা মরহুমের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, এই হত্যাকান্ড জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা হবে। তিনি দীপের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
দীপ (২৩) ছিলেন বুয়েটের তৃতীয় বর্ষের ছাত্র ও বুয়েট শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য। গত ৯ এপ্রিল তিনি নজরুল ইসলাম হলে তার ধর্মান্ধ সিনিয়র রুমমেটের হাতে গুরুতর আহত হন।
তিনি নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৪ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Post a Comment

0 Comments