Advertisement

চকরিয়ায় পুলিশের উপস্থিতিতেই জমি মালিকের ওপর হামলা, আহত ৪

ভ্রাম্যমান প্রতিনিধি
চকরিয়া পৌর শহরে কয়েক কোটি টাকা মূল্যের জমি দখলে নিতে তদন্তকালে পুলিশের সামেনই জমি মালিকের ওপর হামলা চালিয়েছে দূর্বৃত্তরা। হামলায় ৪জন আহত হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ১জুলাই বিকালে চিরিংগা বাণিজ্যিক এলাকায় এ ঘটনা ঘটেছে।
          জমি মালিক পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের নামারচিরিংগা গ্রামের আলী আহমদ গতকাল ২জুলাই বিকেলে অভিযোগ করেন, ইসলামী ব্যাংকের পেছনে তার ক্রয় সূত্রে মালিকানাধীন ১৫শতক জমি রয়েছে। কিন্তু জমি মূল্যে বেড়ে যাওয়ায় প্রভাবশালী দখলবাজরা তার ওই জমি দখলে নিতে গত কিছুদিন ধরে নানাভাবে পায়তারা চালিয়ে আসছে। সর্বশেষ গত ১জুলাই বিকাল ২টায় সাজ্জাদুল কবির, মুজিবুল কবির, কহিনুর, সুজন, আবুল আশরাফসহ ২০/৩০জনের একদল দূর্বৃত্ত ওই জমি দখলে নিতে থানা পুলিশের এস আই ওসমান গণির সরে জমিনে তদন্তকালেই হামলা চালায়। এসময় আহত হয় মনোয়ার আলম মনু (৫০), নাছির উদ্দিন (৪০),  এমরান সিকদার (২৫) ও মুজিবুল হক (৩৫)।  ইতিপূর্বে হত্যার উদ্যোশ্যে হামলা চালিয়ে তার ছেলে মুজিবুল হককে রক্তাক্ত জখম করে। এঘটনায় চকরিয়া থানায় মামলা নং ২৯/১৩, জিআর ১২৮/১৩ রয়েছে। জমি মালিক অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে কক্সবাজার যুগ্ম জেলা জজ আদালতে মামলা নং ২০২/০৯ চলমান রয়েছে।
      চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়–য়া বলেন, জমি দখল সংক্রান্ত হামলার বিষয়ে যেনেছেন। রাতে দু’পক্ষকে নিয়ে সমাধানের চেষ্টা চালানো হয়েছে। সমাধান না হলে ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে মামলা নেয়া হবে।

Post a Comment

0 Comments