Advertisement

পেকুয়ায় বন বিভাগের অভিযানে ৫টি অবৈধ বসতি উচ্ছেদ



মুহাম্মদ গিয়াস উদ্দিন
কক্সবাজারের পেকুয়ায় বন বিভাগের অভিযানে ৫টি অবৈধ বসতি উচ্ছেদ করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বুধবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের পেকুয়ার বারবাকিয়া
রেঞ্জের আওতাধীন ২০০৬ সালের সামাজিক বনায়নে অবৈধভাবে গড়ে তোলা ৫টি বসতি উচ্ছেদ করা হয়েছে। এ উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার পাল ও বিট কর্মকর্তা লিয়াকত হোসেন। বারবাকিয়ার রেঞ্জ কর্মকর্তা জানিয়েছেন, বারবাকিয়া বনবিটের আওতাধীন পাহাড়ে অবৈধভাবে গড়ে তোলা বসতি সরাতে বন বিভাগ উচ্ছেদ অভিযান অব্যাহত রেখেছে।

Post a Comment

0 Comments