প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল গতকাল ২০ জুলাই ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন যুবলীগ নেতা মহিউদ্দিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলন ও কাউন্সিলে প্রধান বক্তা ছিলেন রামু উপজেলা যুবলীগের সভাপতি রিয়াজউল আলম, প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো, শহীদুল্লাহ, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগ নেতা সোয়েব ইফতেখার, নুরুল হক চৌধুরী, পলক বড়–য়া আপ্পু, রামু উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান ভুট্টো। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইউনিয়ন যুবলীগ নেতা মো, আবছার কামাল, জিয়াউর রহমান, এমরানুল হক, সাহাব উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন যুবলীগ নেতা তাজউদ্দিন তাজু। কাউন্সিলে মহিউদ্দিন সিকদারকে সভাপতি, তাজউদ্দিন তাজুকে সাধারণ সম্পাদক ও এমরানুল হক কে সাংগঠনিক সম্পাদক মনোনিত করে ৩৩ সদস্য বিশিষ্ট একটি পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। সম্মেলন শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

0 Comments