Advertisement

ফাঁসিয়াখালী হায়দার নাশীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখলে মরিয়া প্রভাবশালী চক্র


লামা প্রতিনিধি
লামা ফাঁসিয়াখালী হায়দার নাশী এলাকায় গ্রাম্য আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিরহ ব্যক্তির জায়গা দখলে মরিয়া হয়ে উঠেছে প্রভাবশালী চক্র। একের পর মিথ্যা ঘটনা সাজিয়ে উক্ত জমি দখলের পাঁয়তারা
চালাচ্ছে উক্ত চক্রটি। অভিযোগে জানা যায়, বান্দরবান জেলার লামা উপজেলার ২৮৬নং ফাঁসিয়াখালী মৌজার হায়দার নাশী গ্রামের মৃত রমেশ চন্দ্র দেও পুত্র বুলু চন্দ্র দে ও স্বপন দে’র কাছ থেকে ২০০৪ সালের ১০ জানুয়ারী (২৮৬নং ফাঁসিয়াখালী মৌজার হোল্ডিং নং-আর/৫৭, মোট জমির পরিমাণ-২.০০ একর ৩য় শ্রেণীর জমি হইতে ০.৩৬ ২/৩ একর ৩য় শ্রেণীর জমি বিক্রিত। যাহার চৌহর্দ্দি-উঃ-১ম পক্ষগণের অবশিষ্ট জায়গা, দঃ-সরকারী রাস্তা, পুঃ-হাচি মিয়ার সীমা, পঃ-১ম পক্ষগণের অবশিষ্ট জায়গা, এই বন্দেঃ ০.৩৬ ২/৩ একর ৩য় শ্রেণীর জমি তপশীলের) জমি ক্রয় করেন একই এলাকার মৃত মানিক চন্দ্র দাশের পুত্র কাজল কান্তি দাশ। জমি ক্রয়ের পর থেকে তা নিয়ে তালবাহনা শুরু করে বুলু চন্দ্র দে। কাজল দাশের অগোচরে বুলু চন্দ্র দে বিক্রিত জমি পুনরায় অন্য ব্যক্তিকে বিক্রি করে দেয়। এ ঘটনায় কাজল কান্তি দাশ স্থানীয় ইউনিয়ন পরিষদের গ্রাম্য আদালতে অভিযোগ দায়ের করেন। আদালত উক্ত জমিতে নিষেধাজ্ঞা প্রদান করেন। কিন্তু উক্ত নিষেধাজ্ঞা না মেনে সম্প্রতি কাজল দাশের জমিতে চারা রোপন করে স্থানীয় সুনীল সুশীল গং। এসময় স্থানীয় মেম্বার শফি আলম বাধা দিলে মিথ্যা ঘটনা সাজিয়ে মেম্বার ও কাজল দাশকে সন্ত্রাসী বানিয়ে বিভিন্ন পত্রিকায় মিথ্যা সংবাদ পরিবেশন করে। যা আসল ঘটনাকে ধামাচাপা দেয়ার সামিল ছাড়া কিছুই নয়। কাজল কান্তি দাশ জানান, তার জমি দখলের জন্য এ ধরনের মিথ্যা ঘটনা সাজিয়ে পত্রিকায় দিয়ে সুনাম ক্ষুন্ন করার পাঁয়তারা চলছে। এই মিথ্যা সংবাদের প্রতিবাদ জানিয়ে প্রশাসনসহ কাউকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানান তিনি।

Post a Comment

0 Comments