Advertisement

বাইশারীতে মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে মিথ্যা ডাকাতি মামলা দায়েরের অভিযোগ


ইব্রাহিম খলিল,ঈদগড়
বান্দারবানের বাইশারীতে গরীব অসহায় ভাড়ায় চালিত মোটর সাইকেল চালকদের বিরুদ্ধে মিথ্যা ডাকাতি মামলা দায়েরের অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে প্রকাশ, গত ১৮ জুলাই উত্তর বাইশারী
গ্রামের মোশারফ আলীর পুত্র রুহুল আমিন (২০) এবং একই গ্রামের নুরুল হাকিমের পুত্র শাহাব উদ্দিন (১৯) রাত্রে ঈদগাঁও ষ্টেশন থেকে মোটর সাইকেল মেরামত করে আসার সময় আনোয়ার নামক এক ব্যাক্তি বাইশারী যাওয়ার কথা বললে তারা যাত্রী হিসাবে তাকে গাড়িতে তুলে নেয়। তারা মোটর সাইকেল সহ ঈদগাঁও থেকে আসার পথে ঈদগড় পুলিশ ক্যাম্প আইসি ফিরোজ আহমদ সহ ঈদগড় ইউনিয়ন যুবলীগ সভাপতি মনিরুল ইসলাম মনির ও অন্যান্য সদস্যরা ঈদগড় পুলিশ ক্যাম্পের সামনে হতে তাদেরকে আটক করে। এ সময় তাদের নিকট কোন ধরনের ছুরি বা অন্য কোন কিছু পাওয়া যায়নি। আটক কালে এ প্রতিবেদককে পুলিশ জানান আনোয়ার নামের ব্যক্তিটি একজন প্রকৃত ডাকাত এবং বাকী দু’জন মোটর সাইকেল চালক। পরে বাইশারী পুলিশ ক্যাম্পের আইসি শফিকুল ইসলাম এসে আটক ব্যক্তিদের পুলিশ ফাঁড়িতে নিয়েগিয়ে একটি ডাকাতির প্রস্তুতি কালে আলীক্ষ্যং সড়কের পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করেছে মর্মে ডাকাতি মামলা রুজু করে গত ১৯ জুলাই বান্দারবান কোর্টে প্রেরণ করে এবং তাদের নিকট হতে ডাকাতের আলমত পাওয়া গেছে বলে জানান। গ্রেফতারকৃত ডাকাত আনোয়ার এ ব্যাপারে উপস্থিত এলাকাবাসী সহ সাংবাদিকদেরকে জানান, রুহুল আমিন এবং শাহাব উদ্দিন ডাকাত নয়। তারা ভাড়ায় চালিত মোটর সাইকেল ড্রাইভার। তারপরও তাদের বিরুদ্ধে মিথ্যা ডাকাতি মামলা রুজু করা হয়েছে বলে জানান এলাকাবাসী। এলাকার সচেতন মহল নিরীহ রুহুল আমিন ও শাহাব উদ্দিনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য এবং ঘটনাটি সরেজমিন তদন্ত পূর্বক যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বান্দারবান জেলা প্রশাসক জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করছেন। অন্যদিকে রুহুল আমিনের মাতা আনোয়ারা বেগম ছেলে চিন্তায় বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। যে কোন মুহুর্তে মা আনোয়ারা বেগম মারা যেতে পারে এমন আশংকা দেখা দিচ্ছে। মাতা আনোয়ারা বেগম এ প্রতিবেদককে জানান, আমার ছেলে নির্দোষ। গরীব অসহায় নিরীহ আমার ছেলের বিরুদ্ধে দাযের করা মামলা থেকে অব্যাহতি দেওয়ার জন্য আমি এলাকার সর্বস্তরের জনসাধারণ সহ প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

Post a Comment

0 Comments