মাহমুদুল হক বাবুল, উখিয়া
উখিয়া-টেকনাফ মহাসড়কের উপজেলার রাজাপালং ইউনিয়নের টিএন্ডটি সংলগ্ন জামবনিয়া টার্নিং পয়েন্টে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দু’জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, টিএন্ডটি
সংলগ্ন জামবনিয়া এলাকায় রাস্তার পার্শ্বের বাশ কেটে রাস্তার উপর ফেলায় সিএনজি চালক নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি দূর্ঘটনার কবলে পড়ে। এ সময় ঘটনাস্থলে কুতুপালং গ্রামের ডাঃ অমূল্য বড়–য়ার ছেলে দুবাই প্রবাসী টিপু বড়–য়া (৩০) ঘটনাস্থলে নিহত হয় ও অপর যাত্রী জদু বড়–য়া এবং চালক গুরুতর আহত হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন মিয়া জানান, দূর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দূর্ঘটনা কবলিত গাড়ীটি আটক করে থানায় নিয়ে আসেন।

0 Comments