Advertisement

গণতান্ত্রিক ধারায় আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে-চেয়ারম্যান মুজিব


প্রেস বিজ্ঞপ্তি
তৃণমূলের নেতাকর্মীদের সংগঠিত করে আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে গণতান্ত্রিক ধারাবাহিকতায় অনুষ্ঠিত হতে পারে তার জন্য সকল অপ-শক্তির চক্রান্ত রুখে দিতে হবে। গতকাল ২৭ জুলাই কক্সবাজার পৌর আওয়ামী লীগের ১৩নং ওয়ার্ডের বর্ধিত সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পৌর আওয়ামী লীগ কক্সবাজারের সভাপতি মুজিবুর রহমান চেয়ারম্যান একথা বলেন। ১৩নং ওয়ার্ডের সভাপতি জাফর আলমের সভাপতিত্বে সাধারণ
সম্পাদক মোঃ ইলিয়াছের পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম, বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগ নেতা একেএম নজরুল ইসলাম, ডাঃ পরিমল কান্তি দাশ, আবু বক্কর ছিদ্দিকী খোকন, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহনেওয়াজ চৌধুরী, ঝিলংজা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হেলাল উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোহাম্মদ ইউনুস, আবুল কালাম, আবদুল খালেক, নুরুল আমিন ভুট্টো, মাহমুদুল করিম, রশিদ মিয়া, দিদার মিয়া বাদল, মোস্তাক আহমদ, মোহাম্মদ রফিক, হেফাজ উদ্দিন,  মোহাম্মদ ইদ্রিস, মাহমুদুল হক, আবুল হোসেন, নুরুল আলম, ছৈয়দ আকবর, আবুল কালাম, রুবেল, তারেক প্রমুখ।

Post a Comment

0 Comments