জাফর আলম,টেকনাফ
টেকনাফ বাহারছড়া উপকূলীয় ইউনিয়নে বিয়ের ১ সপ্তাহ আগে প্রেমিকের হাত ধরে পালিয়েছে এক যুবতী। মেয়েকে উদ্ধারে প্রশাসনের দ্বারে দ্বারে মা।
প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়-টেকনাফ উপকুলীয় ইউনিয়ন বাহারছড়ার কচ্ছপিয়া গ্রামের মৃত শমশু মিয়ার মেয়ে সেলিনা আক্তার (২০) এর সাথে একই ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার জনৈক ছৈয়দ করিমের সাথে বিয়ে ঠিক হয়। এনিয়ে দুপক্ষ বিবাহের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু বিয়ের এক সপ্তাহ আগে গত শনিবার রাতে সেলিনা আক্তার তার পূর্ব পরিচিত প্রেমিক কক্সবাজার খুরুস্কুল এলাকার জনৈক সাইফুল ইসলাম (২৫) এর সাথে পালিয়ে গেলে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়। এঘটনায় সেলিনা আক্তারের মা নুরজাহান (৩৮) মেয়েকে উদ্ধার করতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছে।

0 Comments