Advertisement

টেকনাফে ভ্রাম্যমান আদালতের ভন্ড মহিলা ফকির আটক

জাফর আলমটেকনাফে ভ্রাম্যমান আদালত এক মহিলা ভন্ড ফকিরকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ।
জানা যায়, গত রবিবার টেকনাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নিবার্হী ম্যাজিষ্ট্রেট শাহ মোজাহিদ উদ্দিন ভন্ডামি ও এলাকার নিরহ মানুষের সাথে প্রতারণার অভিযোগে পৌরসভার পুরান পল্লানপাড়ার সৈয়দ হোসাইনের বাড়িতে অভিয়ান চালিয়ে তার স্ত্রী সৈয়দা নুর বানু ফকির (৪৫) কে আটক করা হয়। পরে গতকাল ২৯ জুলাই দুপুরে ভ্রাম্যমান আদালতে অভিযুক্ত নুর বানু তার অপরাধ স্বীকার করায় ২০হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং আগামীতে এ ধরনের প্রতারণা থেকে বিরত থাকার একটি মুচলেকা নেওয়া হয়। আটক সৈয়দা নুর বানু ফকির বলেন, শাহ রশিদ আউলিয়ার দান হিসেবে কোরআনী তদবির, হাজিরা ও এন্তেখারার মাধ্যমে বিভিন্ন ধরনের নারী, পুরুষের জটিল ও কঠিন রোগের সমস্যা-সমাধান দিয়ে আসছিলাম র্দীঘ নয় বছর ধরে। এতে করে প্রতিটি রোগীর কাছ থেকে ৩০০ টাকা থেকে ২৫হাজার টাকা পর্যন্ত পাওয়া যেত।

Post a Comment

0 Comments