Advertisement

গাজীপুরে কাউকে সমর্থন নয়: জাতীয় পার্টি

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে কোনো প্রার্থীকেই সমর্থন দেয়নি ক্ষমতাসীন মহাজোটের প্রধান শরিক জাতীয় পার্টি।
 
 18 
 6 
 0      Print Friendly and PDF
এইচ এম এরশাদ নেতৃত্বাধীন এ দলটিকে পক্ষে টানতে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির তৎপরতার মধ্যেই  ভোটের তিন দিন আগে  এক বিবৃতিতে অবস্থান ‘স্পষ্ট’ করল দলটি।
বুধবার পার্টির ওই বিবৃতিতে বলা হয়, দলের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ ছাড়া কোনো প্রার্থীর পক্ষে জাতীয় পার্টির হয়ে সমর্থনের ঘোষণা দেয়ার অধিকার নেই।
গাজীপুরে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে জাতীয় পার্টির কর্মীদের সমর্থনের কথা বিভিন্ন গণমাধ্যমে এলেও তা ‘সত্য নয়’ বলে দাবি করা হয় ওই বিবৃতিতে।
“যেহেতু এই নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত কোনো মেয়র প্রার্থী নেই সে কারণে দলীয় নেতাকর্মী ও সমর্থকরা তাদের পছন্দ মতো ভোট দেবেন। কেন্দ্রের নির্দেশ ছাড়া কেউ জাতীয় পার্টির নামে কোনো প্রার্থীর পক্ষে সমর্থনের ঘোষণা দেয়ার অধিকার রাখেন না।”
তবে এই নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত দুই মেয়র প্রার্থীই জাতীয় পার্টি প্রধান এরশাদের সঙ্গে সাক্ষাৎ করে ‘দোয়া চেয়েছেন’ বলেও পার্টির পক্ষ থেকে জানানো হয়।  
এতে বলা হয়, এরশাদ দুজনকেই ‘শুভকামনা’ ও ‘দোয়া’ করেছেন; কাউকে সমর্থন দেয়ার কথা বলেননি।
আগামী ৬ জুলাই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনে বিএনপি সমর্থিত এম এ মান্নান এবং আওয়ামী লীগ সমর্থিত আজমত উল্লাহ খানসহ মোট ৬ জন মেয়র পদে লড়ছেন।

Post a Comment

0 Comments