নিজস্ব প্রতিবেদক
সদর উপজেলার ভারুয়াখালীর চান্দুর পাড়ার জনৈক মোস্তাফিজুর রহমান সোহেলের নেতৃত্বে একদল চাঁদাবাজ সন্ত্রাসী স্থানীয় মরহুম শফিকুর রহমানের পুত্র মুশফেকুর রহমান ও ভাই-বোনদের পৈতৃক সূত্রে প্রাপ্ত ১২ শতক জমি জবরদখলের পাঁয়তারা চালাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ত্রাসীরা মুশফেকুর রহমানের নিকট থেকে ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় সন্ত্রাসীরা দীর্ঘদিন থেকে পৈতৃক ভিটাটি জবর দখলের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। গত ২৫ জুন মোস্তাফিজুর রহমান সোহেলের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও হুমকি-ধমকির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় একটি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করলে সন্ত্রাসীরা আরো বেপরোয়া হয়ে উঠে। তারা গত মঙ্গলবার সকাল ১০টার সময় উল্লেখিত ভিটি জমিতে মুশফেকুর রহমানসহ অপর ভাইবোনদের নিয়ে সীমানা দেয়াল নির্মাণের সময় সন্ত্রাসী সোহেল, মফিজ ও কাশেমসহ আরো অজ্ঞাতনামা ৭/৮ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র কিরিচ, বন্দুক, লোহার রড, হকি স্টিকসহ বিভিন্ন অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে ঘটনাস্থলে অনধিকার প্রবেশ করে এবং ২ লক্ষ টাকা চাঁদা দাবি করে। সন্ত্রাসীরা দাবিকৃত টাকা প্রদানে অস্বীকৃতি জানালে মুশফেকুর রহমান ও তার ভাইবোনদের অকথ্য ভাষায় গালি-গালাজসহ মারধর করার চেষ্টা চালায়। এক পর্যায়ে সন্ত্রাসীরা সীমানা দেয়াল নির্মাণ কাজে নিয়োজিত শ্রমিকদের মারধর করে বিভিন্ন স্থানে জখম করাসহ নির্মাণ কাজ বন্ধ করে দেয় এবং নির্মাণ সামগ্রি লুটপাট ও নির্মিত দেয়াল ভাঙচুর করে প্রায় এক লক্ষ টাকার ক্ষতি সাধন করে। তারা মুশফেকুর রহমানের মাথায় বন্দুক তাক করে গুলি করে হত্যার ভয়-ভীতি দেখায় এবং দু’য়েক দিনের মধ্যে চাঁদার টাকা পরিশোধ না করলে মুশফেকুর রহমান অথবা তার ভাইবোনদের কাউকে জীবন নাশে হুমকি দেয়। এছাড়া মিথ্যা মামলায় জড়ানোসহ তার পৈতৃক ভিটিজমি ভোগ দখল করতে না দেয়ার হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে। এমতাবস্থায় মুশফেকুর রহমানের পক্ষে কক্সবাজার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। তারা অবৈধভাবে নিজস্ব পৈতৃক ভিটা জবরদখলের অপচেষ্টাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন।

0 Comments