Advertisement

তিন্নির ঠিকানা মাদক নিরাময় কেন্দ্র!

বিনোদন ডেস্ক
নেশায় বুদ হয়ে আছেন একসময়কার জনপ্রিয় টিভি তারকা শ্রাবস্তী দত্ত তিন্নি।বর্তমানে তিনি এতোটাই মাদকে আসক্ত হয়েছেন যে, পরিবার তাকে আপাতত বাইরে বের হওয়াই বন্ধ করে দিয়েছেন।মাঝে মাঝে মাদক নিরাময় কেন্দ্রেও নেয়া হচ্ছে এসময়ের জনপ্রিয় এই অভিনেত্রীকে। বাকিটা সময়তাকে ঘরবন্দী করেই রাখা হচ্ছে। তবে কিছুতেই কিছু হচ্ছে না। এ অবস্থায় অভিনয় থেকে আপাতত বিদায়ই নিয়েছেন প্রতিভাবান এ অভিনেত্রী।এর মধ্যে অনেক নির্মাতা নাটক-চলচ্চিত্রের অফার নিয়ে বাসায় হাজির হলেও অভিনয়ের অনুমতি মিলছে না।কারণ, তার পরিবার মনে করছে গ্ল্যামার মিডিয়ার কারণেই তিন্নির আজ এই করুণ পরিণতি। তাই আর কোন নাটক-সিনেমা নয়।সর্বশেষ গত বৈশাখে ‘নীল কুয়াশা’ নামের একটি নাটকে অভিনয় করেছিলেন তিন্নি।এ নাটকের মধ্য দিয়ে দেড়-দু’বছর পর তিন্নি ফিরেছিলেন ক্যামেরার সামনে। সবাই আশা করেছিলেন এবার হয়তো তিন্নি আবার নিয়মিত হবেন।কিন্তু তা আর হলো না, তার নেশায় আসক্তি এতোটাই মারাত্মক আকার ধারণ করেছে যে, তাকে এখন নিয়মিত মাদক নিরাময় কেন্দ্রে রাখার প্রস্তুতি চলছে। এর আগেও অবশ্য বেশ কয়েকবার মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়েছিল তাকে।তিন্নির পারিবারিক সূত্র জানায়, হিল্লোলের সঙ্গে বছর দুই আগে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর থেকে বেশির ভাগ সময়ই তিন্নির কেটেছে মাদক নিরাময় কেন্দ্রে। সেখান থেকে খানিক সুস্থ হয়ে বাসায় ফিরলেও দু’দিন বাদেই উচ্ছৃঙ্খলতা এবং অনিয়মতান্ত্রিক চলাফেরার কারণে তাকে যেতে হয়েছে সেখানে।তাই এবার তার পাকাপোক্ত ঠিকানাই হতে চলেছে মাদক নিরাময় কেন্দ্র।

Post a Comment

0 Comments