Advertisement

দরিদ্র পরিবারের মাঝে চেক বিতরণকালে অধ্যাপিকা এথিন রাখাইন এমপি



সংবাদ বিজ্ঞপ্তি
শেখ হাসিনার সরকার সবসময় গরীব-দূঃখী ও হতদরিদ্র মানুষের ভাগ্য উন্নয়নের নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ফলে ২০২১ সালের মধ্যেই দেশকে দরিদ্র মুক্ত করার চ্যালেঞ্জ মোকাবেলায় দ্রুত এগিয়ে যাচ্ছে জনগনের এ সরকার। দরিদ্র, প্রতিবন্ধি ও মেধাবী ছাত্রদের মাঝে চেক বিতরণকালে সংসদ সদস্য অধ্যাপিকা এথিন রাখাইন ওসব কথা বলেন। রবিবার সকাল ১১টায় নিজ বাস ভবনে অধ্যাপিকা এথিন রাখাইন এমপি
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আনা চেক গুলো দূস্থ ওসব মানুষের মাঝে প্রদান করেন। ইতোমধ্যে তিনি মেধাবী প্রতিবন্ধি শিক্ষার্থী, বিধবা ও হত দরিদ্র বেশ কয়েকটি পরিবারের মাঝে আর্থিক সহযোগীতা স্বরূপ চেক গুলো বিতরণ করেছেন। চেক বিতরণকালে উপস্থিত ছিলেন, জেলা মহিলালীগের সাধারণ সম্পাদিকা হামিদা তাহের, যুব মহিলালীগের সভানেত্রী আয়েশা সিরাজ ও যুব মহিলালীগের যুগ্ন সাধারণ সম্পাদিকা সুফিয়া আক্তার প্রমূখ। উল্লেখ্য, শনিবার কক্সবাজার সিটি কলেজের প্রতিবন্ধী মেধাবী ছাত্র রূপম কান্তি দে’কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক প্রদত্ত ২০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করেন সংসদ সদস্য অধ্যাপিকা এথিন রাখাইন। ওসময় কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্য থিং অং সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments