প্রেস বিজ্ঞপ্তি
চকরিয়ায় মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধের দাবিতে এক স্বাগত মিছিল বের করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
চকরিয়া উপজেলা শাখা। গতকাল রোববার বিকাল সাড়ে ৫টার দিকে বিশাল মিছিলটি পৌর শহরের চিরিঙ্গা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক প্রদক্ষিণ করে পুরাতন এস.আলম কাউন্টারে এক সমাবেশে মিলিত হয়। ইসলামী আন্দোলন চকরিয়া শাখার সভাপতি মুফতি শামশুল হক কাসেমী’র সভাপতিত্বে ও ই.শা ছাত্র আন্দোলন চকরিয়া শাখার সাধারণ সম্পাদক শওকত মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি মুফতি নুরুল্লাহ সিকদার, ই.শা ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি ছাত্রনেতা মুহাম্মদ মুহিব্বুল্লাহ প্রমুখ। পরে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


0 Comments