Advertisement

কক্সবাজার সদর রামু আসনের মানুষ এমপি কাজলের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে


প্রেস বিজ্ঞপ্তি
রামু উপজেলা কৃষকদের ইফতার মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেছেন, আওয়ামীলীগের সাথে আতাত করে যারা দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল তাদেরকে বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপ করেছে এবং মৌসুমি পাখিদের বর্জন করেছে। বক্তারা আরো বলেন- কক্সবাজার- রামু আসনের মানুষ বিএনপির দূর্দিনের কান্ডারী লুৎফর রহমান কাজল এমপির নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছে। সভায় বক্তারা আগামী ঈদের পর তত্ত্বাবধায়ক পুনঃবহালের দাবীতে আন্দোলনের জন্য রামুবাসীর প্রতি প্রস্তুতি গ্রহণের
আহবান জানান। উপজেলা কৃষক দলের আহবায়ক টিপু সুলতানের সভাপতিত্বে গতকাল ২৬ জুলাই উপজেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা বিএনপির সভাপতি আহমেদুল হক চৌধুরী এমএ। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফেরদৌস, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ আবদু শুকুর, দপ্তর সম্পাদক এম. আবদুল্লাহ আল মামুন, ইউনিয়ন বিএনপি সভাপতি-সম্পাদকদের মধ্যে ছিলেন- ছুরুত আলম চৌধুরী, মাষ্টার সামশুল আলম (গর্জনিয়া), মাওলানা মোক্তার আহমদ, আবুল কাশেম সওদাগর (কচ্ছপিয়া), অপূর্ব পাল, মাষ্টার রমিজ আহমদ (রাজারকুল), এস.এম ফরিদুল আলম, রশিদ আমিন (খুনিয়া পালং), বদরুল হুদা মেম্বার (কাউয়ারখোপ), মুসলেহ উদ্দিন চৌধুরী, আজিজুল হক (রশিদ নগর), আজিজুল হক (ফতেখাঁরকুল), আবু বকর ছিদ্দিক, ডাঃ ইব্রাহিম বাবুল (ঈদগড়) আলী হোসেন কোং, ফরিদুল আলম (চাকমারকুল), মোক্তার আহমদ মেম্বার, লিয়াকত আলী খাঁন (দক্ষিণ মিঠাছড়ি), গোলম কবির সওদাগর, ফজল করিম কোং (জোয়ারিয়ানালা)। বিএনপি নেতা সিকদার শফিউল্লাহ মনসুর, নাছির উদিদ্ন, রামু উপজেলা যুবদল আহবায়ক ফোরকান আহমদ, যুগ্ম আহবায়ক জাবেদ ইকবাল, ছাত্রদল আহবায়ক শাহনুর উদ্দিন বাবু, যুগ্ন আহবায়ক জয়নাল আবেদীন, আবদুর রহিম, সাখাওয়াত সুলতান হুমায়ূন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফয়েজ উদ্দিন রাশেদ ও কৃষক দলের যুগ্ম আহবায়ক জাফর আলম, সামশুল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন- রামু কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক আবুল কাশেম, ছাত্রদল নেতা আহমদ ছৈয়দ ফরমান, রামু কলেজ ছাত্রদলের আহবায়ক আরিফুল হক, যুগ্ম আহবায়ক হুসনে মোবারক মিনার, আরিফুল হক পাবেল, আসিফ, পলাশ মনি ওসমান, যুবদল নেতা- নুরুল কবির, ওবাইদুল হক, আতাউল্লাহ, কামাল উদ্দিন, ছাত্রদল নেতা- আবু ছৈয়দ রুবেল, জিয়া উদ্দিন বাবুল, জাহিদ, লিমন, রিফাত, তানিম, মিম সাগর, আমির হামজা, আবদুল্লাহ, সাকিব, কৃষকদল নেতা আবদুল হক, মোশারফ হোসেন সোহাগ প্রমূখ। সভায় এমপি কাজলের পিতা নিরিবিলি গ্র“পের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের রোগ আরোগ্য কামনা ও দেশ ও জনগনের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

Post a Comment

0 Comments