Advertisement

চকরিয়ার কৈয়ারবিলে বৃক্ষ রোপন ও ইফতার মাহফিলে রেজাউল করিম


প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম হাশিমাকাটা জামে মসজিদ প্রাঙ্গনে গতকাল বৃক্ষরোপন কর্মসূচী পালন করেন এবং এক ইফতার মাহফিলে যোগদান করেন। মসিজদ কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ধর্মপ্রাণ
মুসলমানদের উদ্যেশ্যে তিনি বলেছেন, পবিত্র রমজান মাস ধৈর্য্য ও সহনশীলতার মাস, প্রত্যেক মুসলমান ধর্ম পালনে একাগ্র, যাতে অসত্য মিথ্যা বলা থেকে বিরত থাকে।  তিনি বলেন, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া পবিত্র ইফতার অনুষ্ঠানে প্রতিদিন মিথ্যা কথা বলছেন। তিনি বলেছেন, দেশে নাকি কোন উন্নয়ন হয়নি। উপজেলা চেয়ারম্যান জনগণকে প্রশ্ন করে বলেন, তাহলে চকরিয়ার ৫৪কোটি টাকা ব্যায়ে রাবার ড্যাম নির্মাণ, চকরিয়া কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজে উন্নিত,বঙ্হবন্ধু সাফারী পার্কের উন্নয়ন, দেশের মানুষের দারিদ্রতা হৃাস,বিনামূল্যে বই বিতরণ,কৃষকদের জন্য হাট-বাজারে সার পাওয়ার ব্যবস্থা,বন্যায় ক্ষতিগ্রস্ত বাঁধ রাস্তাঘাট মেরামত কি তাহলে উন্নয়ন নয়? তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার দু:স্বপ্ন থেকে সরকারী দলকে হুশিয়ারী উচ্চারণ করে যে ভাষায় বক্তব্য রাখেছে বিএনপি নেতাকর্মীরা প্রতি হিংসার চিত্র ফুটে উঠেছে যেভাবে বড় বড় কথা বলছে। রেজাউল করিম বলেন, প্রতি হিংসা পরায়ন ঐগোষ্টীকে জনগণ আগামী জাতীয় সংসদ নির্চাচনে ভোট দেবেনা।
অনুষ্ঠানে তার সাথে ছিলেন কৈয়ারবিল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান ফিরোজ আহমদ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা জাফর আলম সিকদার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান হানু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কচির, কৃষকলীগের সভাপতি গিয়াস উদ্দিন, কৃষকলীগ নেতা গিয়াস উদ্দিন সিকদার, বশির আহমদ সওদাগর ও আবদুল কাদের প্রমূখ।

Post a Comment

0 Comments