নিজস্ব প্রতিবেদক
দুযোর্গপূর্ণ আবহাওয়া সত্ত্বেও গভীর সাগর থেকে ফিরে আসেনি অনেক মাছ ধরার ট্রলার। শনিবার বিকেল ৫টা পর্যন্ত প্রায় শতাধিক ট্রলার সাগরে রয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের ফিশিং ট্রলার মালিক ও জেলেরা। কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের উপকূলের অদূরে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সু¯পষ্ট লঘুচাপে পরিণত
হয়েছে। এটি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে কক্সবাজারের সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নং স্থানীয় সর্তক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে, লঘুচাপের প্রভাবে গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রের্কড করেছে স্থানীয়
আবহাওয়া অফিস। এ লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।
এছাড়া উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আবহাওয়া অফিস জানিয়েছে। কিন্তু এ পরিস্থিতিতেও সাগরে মাছ ধরারত ট্রলারসমূহ এখনো উপকূলে ফিরে আসেনি। কক্সবাজার জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক স¤পাদক মোস্তাক আহমদ বাংলানিউজকে জানিয়েছেন, প্রায় শতাধিক ট্রলার এখনো সাগরে রয়েছে। তবে কিছু ট্রলার ফিরে আসতে শুরু করেছে।


0 Comments