Advertisement

আন্দামান সাগরে আরেকটি বাংলাদেশি জাহাজডুবি

ডেস্ক রিপোর্ট
বৈরী আবহাওয়ার কবলে থাইল্যান্ডের উপকূলে আন্দামান সাগরে পায়লিন নামের বাংলাদেশি মালিকানাধীন আরেকটি জাহাজ ডুবে গেছে। ওই জাহাজের ১১ নাবিকের মধ্যে তিনজন বাংলাদেশি। নিখোঁজ একজন হলেন ক্যাপ্টেন কৃপায়ন চাকমা। অন্য দুই নাবিকের পরিচয় জানা যায়নি। এ ঘটনার ঘটনার সত্যতা নিশ্চিত করে নৌ-বাণিজ্য অধিদপ্তরের প্রিন্সিপাল অফিসার শফিকুল ইসলাম বর্তমান ডটকমকে জানান, চট্টগ্রাম বন্দরে আসার পথে জাহাজটি বুধবার থেকে নিখোঁজ ছিল। শুক্রবার এটি ডুবে যাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এর আগে বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি হোপ’ নামের একটি জাহাজ কাত হয়ে আংশিক ডুবে যায়। ওই জাহাজের ১১ জন নাবিক এখনো নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

Post a Comment

0 Comments