Advertisement

বিমান বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি পুনঃ গঠিত


সংবাদদাতা
গতকাল ১০/০৭/১৩ইং তারিখ বিকাল ৪.৩০ টায় বিমান বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০১৩ সালে বিদ্যালয় ম্যানেজিং কমিটি পুনঃ গঠনকল্পে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত
হয়। উক্ত সভায় সকলের সর্ব সম্মতিক্রমে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক কমরেড গিয়াস উদ্দিনকে সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবিকা মমতাজ বেগমকে সহ-সভাপতি, বিদ্যালয়ের একমাত্র দাতা সদস্য বিমান বন্দরের ব্যবস্থাপক হাছান জহিরের উপস্থিতিতে সরকারী বিধি মোতাবেক ১১ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটি পুণঃ গঠিত হয়।
পরে নব-নির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি কমরেড গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় এক পরিচিতি সভা বিদ্যালয় অফিস কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক উদীয়মান জননেতা জনাব জয়নাল আবেদীন।
সভায় বক্তাগণ বলেন, মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ ও লেখাপড়ার গুণগত  মান উন্নয়নে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করণ, ঝরেপড়া রোধ করার জন্য নবগঠিত ম্যানেজিং কমিটি ও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অঙ্গীকারবদ্ধ হন। এবং উক্ত বিদ্যালয়কে উপজেলার মডেল বিদ্যালয় হিসেবে রূপ দেওয়ার জন্য উপস্থিত সভায় সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
সভায় বক্তব্য রাখেন-বিমান বন্দরের ব্যবস্থাপক ও বিদ্যালয়ের দাতা সদস্য হাছান জহির, নবগঠিত ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী মমতাজ বেগম, সদস্য সচিব হেলাল উদ্দিন, ম্যানেজিং কমিটির সদস্য এডভোকেট আবু ছিদ্দিক এজিপি, শফিকুল ইসলাম, মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি রোকেয়া বেগম, সদস্য রোজিনা বেগম, রুবি আক্তার, বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি হোসনে আরা বেগম, সহকারী শিক্ষিকা যথাক্রমে মনোয়ারা বেগম (১), পারভীন শওকত জাহান, সালেহা বেগম, শাহানা পারভীন, আনজুমান আরা বেগম, মনোয়ারা বেগম (১) প্রমুখ।

Post a Comment

0 Comments