প্রেস বিজ্ঞপ্তি
জেলাবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং রমজানের পবিত্রতা রক্ষা, দ্রব্যমূল্য ও আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রনে কার্যকরী উদ্যোগ নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানিয়ে বিবৃতি প্রদান করেছেন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কক্সবাজার জেলা আমীর মুহাম্মদ শাহজাহান, নায়েবে আমীর মাওলানা মোস্তাফিজুর রহমান, সেক্রেটারী জি.এম রহিমুল্লাহ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, রহমত বরকত ও মাগফিরাতের মাস পবিত্র মাহে রমজান। মুসলিম উম্মাহর জন্য কল্যাণের বার্তা নিয়ে রমজান আজ আমাদের মাঝে উপস্থিত। মহান আল্লাহ তায়ালার ঘোষনানুযায়ী তাকওয়া অর্জন করে তাকওয়া ভিত্তিক সমাজ গঠনের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। নিরবিচ্ছিন্ন রোযা পালনে বিদ্যুতের লোড়শেড়িং বন্ধ, দ্রব্যমুল্য নিয়ন্ত্রন, ও আইন শৃংখলা পরিস্থিতি রক্ষায় সরকারকে আরো দায়ীত্বশীলতার পরিচয় দিতে হবে। আমরা আশা করছি এক্ষেত্রে কক্সবাজারের প্রসাশন প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করবেন। দিনের বেলায় হোটেল রেস্তোরা বন্ধ রাখতে দোকান মালীক সহ সংশ্লিষ্ঠ সকলের প্রতি উদাত্ত আহবান জানান। এবং জামায়াত-শিবির সহ গ্রেফতারকৃত বিরুধীদলীয় সকল নেতা-কর্মীদেরকে অবিলম্বে মুক্তি প্রদান করে পরিবার পরিজনের সাথে রোজা পালনের সুযোগ দেয়ার জন্য সরকারের প্রতি দাবী জানান।
স্বাগত মিছিলঃ
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা এবং রমজানের পবিত্রতা রক্ষার আহবান জনিয়ে একটি স্বাগত মিছিল জামায়াতে ইসলামী উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উদ্যোগে পালংখালী ষ্ঠেশনে অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন সাবেক ছাত্রনেতা মুহাম্মদ শাহজাহান, জামায়াত নেতা সরওয়ারুল ইসলাম, মাওঃ আকতার হোসাইন, ছাত্রনেতা মুহাম্মদ ইসমাইল, মুহাম্মদ আবছার ও মুফিজুল ইসলাম প্রমুখ।

0 Comments