এম.রায়হান চৌধুরী
কক্সবাজারের খুটাখালীতে স্কুল ছাত্রী সালমা অপহরনের ঘটনায় অবশেষে আদালতে মামলা দায়ের করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আদালত- কক্সবাজারে মামলাটি দায়ের করেন ইউনিয়নের দক্ষিন
মেধাকচ্ছপিয়ার হোছন আলীর পুত্র নুরুল ইসলাম। এতে দুই জনকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্তরা হল একই এলাকার রশিদ আহমদের পুত্র আজিজুল হক (২২) ও তার মা কালা বানু (৫০)।
মামলার অভিযোগে জানা গেছে, বর্ণিত এলাকার হত দরিদ্র নরুল ইসলামের স্কুল পড়–য়া কন্যা উম্মে সালমাকে দীর্ঘদিন ধরে অভিয্ক্তু আজিজুল হক উত্যক্ত করে আসছিল। স্কুলে যাওয়া আসার পথে প্রায় সময় তাকে কু-প্রস্তাব ও আজে বাজে কথা বলত। বিষয়টি নুরুল ইসলাম আজিজের পরিবারকে একাধিকবার বললেও তা তারা কর্ণপাত করেননি। এদিকে আজিজের পরিবার উক্ত বিষয়ে তাকে কোন চাপ প্রয়োগ না করায় আজিজ দিন দিন বে-পরোয়া হয়ে উঠে। সালমার পিতা নুরুল ইসলাম জানান, গত ৭ জুন সালমা প্রাকৃতির ডাকে বাহিরে গেলে পূর্ব থেকে উৎপেতে থাকা আজিজ ও তার সঙ্গীয় দলবল জোরপূর্বক তাকে মুখ চেপে ধরে সিএনজিতে উঠিয়ে নেয়। সে থেকে সালমাকে তারা আত্মগোপন করে রাখে। যার পরিপ্রেক্ষিতে গত ১৮ জুন নারী ও শিশু নির্যাতন আদালতে অপহরণের অভিযোগে ২ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়। মামলা নং- সিপি- ৪৯৪/১৩ ইং। এদিকে মামলা করার কারণে অপহরণকারী আজিজ সালমাকে জানে মেরে ফেলার হুমকি দিচ্ছে বলে অভিযোগ তুলেছেন সালমার অসহায় বাবা নুরুল ইসলাম। তিনি আরো জানান, হত্যা ও গুমের উদ্দেশ্যে তার মেয়েকে অপহরণ করা হয়েছে এবং কয়েকদিন ধরে অজ্ঞাত মোবাইল ফোন থেকে অপহরণকারীরা হুমকি অব্যহত রেখেছে। এঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনাটি সুষ্ট তদন্তপূর্বক সালমাকে উদ্ধারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন দিন মজুর নুরুল ইসলাম।

0 Comments