ঈদগাঁও
কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের ঘোনাপাড়া গ্রামে শুক্রবার সকাল ১১ টায় পুকুরের পানিতে ডুবে পারভিন(৩) নামের এক কন্যা শিশুর মৃত্যু ঘটেছে। নিহত শিশু বর্ণিত এলাকার মোহাম্মদ রাসেলের কন্যা। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,
ঘটনার দিন সকালে অন্যান্য সহপাঠিদের সাথে খেলার করার সময় পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় শিশুর অনুপস্থিতি দেখে পরিবারের লোকজন অনেক খোঁজাখুজির পর শিশুটিকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। বিকেলে শিশুর দাফন সম্পন্ন করা হয়েছে। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া বিরাজ করছে।

0 Comments