Advertisement

পেকুয়ার বারবাকিয়ায় উজাড় হচ্ছে সরকারী বনাঞ্চল, হুমকির মূখে পরিবেশ

পেকুয়া প্রতিনিধি
কক্সবাজারের পেকুয়ার বারবাকিয়ায় সরকারী বনাঞ্চল নির্বিচারে উজাড় হচ্ছে। অভিযোগ রয়েছে, একটি সংঘবদ্ধ গাছ নিধনকারী চক্র সক্রিয় হয়ে উঠায় বারবাকিয়ার সংরক্ষিত বনাঞ্চল দেদারসে কেটে সাবাড় করলেও বন বিভাগ নির্বিকার রয়েছে। ফলে পরিবেশ
মারাতœক  হুমকির মূখে পড়েছে।
         সরেজমিনে বারবাকিয়ায় গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের অধীন বারবাকিয়া রেঞ্জের আওতাধীন বিভিন্ন সময়ে সৃজিত সামাজিক বনায়ন ও শতবর্ষী মাদার ট্রি-গর্র্জনসহ  নানা প্রজাতির সরকারী অসংখ্য গাছ স্থানীয় একটি চক্র নির্বিচারে কেটে সাবাড় করে দিচ্ছে। আর এ বনবিটে কর্মরত বিট কর্মকর্তা লিয়াকত হোসেন এসব গাছ চোরদের কাছ থেকে নিয়মতি মাসোয়ারা আদায় করছেন। ফলে বন নিধনকারীরা বেপরোয়া হয়ে পাহাড়ে নানান অপকর্ম চালিয়ে যাচ্ছে। এদিকে ওই চক্র সরকারী রির্জাভ এলাকা থেকে অবাধে গাছ কেটে নেওয়ার পর সেই জায়গাটি ও বিভিন্ন জনের কাছ থেকে মোটা অংক হাতিয়ে বিক্রি করে দিচ্ছে। বন বিভাগ যেন দেখেও না দেখার ভান করে বসে আছে। গাছচোরদের সাথে বারবাকিয়া বন বিটের কর্মকতা-কর্মচারীদের বিশেষ দহরম-মহরম সম্পর্ক থাকায় স্থানীয় কোন বাসিন্দা তাদের অপকর্মের বিরুদ্ধে কথা বলতে সাহস পায়না।
      স্থানীয়রা আরো অভিযোগ করেছেন, বারবাকিয়া ইউনিয়নের পাহাড়ীয়াখালী কাটামূড়া গ্রামের নুরুল ইসলামের পুত্র মো: হাসানের নেতৃত্বে ১০/১২ জনের একদল লোক সম্প্রতি সময়ে বারবাকিয়া বনবিটের বিভিন্ন রির্জাভ বন ভূমি থেকে নির্বিচারে গাছ কেটে বিক্রি করে দিচ্ছে। এছাড়াও ওই বনদস্যু হাসানের নেতৃত্বে একদল লোক কিছু দিন পূর্বে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তাকে প্রকাশ্যে হুমকি ও দিয়েছিল।
       এসব ব্যাপারে যোগাযোগ করা বরাবাকিয়া রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার পাল জানিয়েছেন, সরকারী বনভূমি নিয়ে যাতে কেউ ব্যবসা করতে না পারে সেজন্য কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি গাছচোরদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানিয়েছেন।

Post a Comment

0 Comments