Advertisement

৭১ ও এটিএনের গাড়ি ভাঙচুর

ঢাকা: বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ ও এটিএন বাংলার গাড়ি ভাঙচুর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে শাহবাগ থেকে পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে ৭১ ও এটিএন বাংলার দুটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় এটিএন বাংলার গাড়ি চালক নয়ন খানের মাথায় ইটের আঘাত লাগে।


এছাড়াও শাহবাগ থানার সামনে থেকে এনটিভির স্টিকার লাগানো এক মোটরসাইকেলের আরোহীকে টেনেছিঁড়ছে শাহবাগ থানায় নিয়ে যান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম।


এদিকে আন্দোলনকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কয়েক কপি ডেইলি স্টার পত্রিকায় আগুন দেয়। এ সময় শিক্ষার্থীরা দৈনিক প্রথম আলোর বিরুদ্ধেও স্লোগান দেন।

Post a Comment

0 Comments