Advertisement

ঈদগাও পল্লী বিদ্যুতের টনক নড়বে কি?


গিয়াস উদ্দিন
পল্লী বিদ্যুতের ঈদগাও অফিসের নাকের ডগায় প্রায় ৭ ফুটের ব্যবধানে বিশাল দু’টি ট্রান্সফর্মার ও বিচ্ছিন্ন তারের এলোমেলো কুন্ডলী। উক্ত পিলার সংলগ্ন একাধিক দোকান-পাট রয়েছে এবং জনসমাগম ঘটে।
বিপদজনক ট্রান্সফর্মারের কারনে অত্যন্ত ভয়ভীতি সৃষ্টি করেছে দোকানদারদের ও জনমনে। পল্লী বিদ্যুতের লোকজন প্রতিদিন এ দৃশ্য দেখার পরও কোন ব্যবস্থা নেননি। এমনকি ঈদগাও আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মাইজপাড়ার ছৈয়দ আলম সরাসরি পল্লী বিদ্যুতের ঈদগাও এরিয়া অফিসে গিয়ে বিপদজনক এ দৃশ্যের কথা বলার পরও তাদের টনক নড়েনি বলে তিনি দু:খের সাথে অভিযোগ করেন। এছাড়া পার্শ্ববর্তী দোকানদারদেরও একই অভিযোগ করে বলেন কোন দূর্ঘটনা ঘটলে পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট দায়িত্বশীলদের দায়ী থাকতে হবে।

Post a Comment

0 Comments