Advertisement

ইঁদুর দিয়ে বার্গার!

ঢাকা: অনেকে বলে থাকেন, ‘আকাশের প্লেন আর পলিথিন বাদে চিনারা সব খায়!’ অদ্ভুত সব খাবার তৈরিতে আসলে-ই চিনাদের জুড়ি নেই। শহরের রেস্টুরেন্টগুলোতে খাওয়ার জন্য ঢুকলে চোখে পড়বে বিচিত্র খাবারের সমাহার। চিনের বিভিন্ন হোটেলে তৈরি করা হয় এমনই একটি অদ্ভুত খাবার-ইঁদুরের বার্গার! খাবারটা কিন্তু চিনাদের কাছে মোটেও অবহেলার নয়। বরং সুস্বাদুকর। এবিসি


রেস্তোরাঁর নাম ‘গোল্ডেন ফিনিক্স’। গ্রেট ওয়াল থেকে হোটেলের দূরত্ব প্রায় ৭৫ কিলোমিটার। একটা জেড ফ্যাক্টরির ভেতর দিয়ে যেতে হয় বহু প্রতীক্ষিত এই রেস্তোরাঁয়। ভাত, চিকেন, নানা ধরনের সবজি, ব্রোকোলি, চিনা বাঁধাকপি, বামবুস্যুট, সেদ্ধ জুকিনি , চিংড়ি মাছ ভাজা, এক ধরনের মিষ্টি স্প্রিং রোল আর কোকাকোলা- এ সবই পাওয়া যায় এই রেস্তোরাঁয়। এই সব খাবারের পাশাপাশি এখানে সবজির বদলে ইঁদুর দিয়ে বার্গারও তৈরি করা হয়। শুধু ‘গোল্ডেন ফিনিক্সই নয়, চিনের শহরগুলোতে এমন অনেক রেস্তোরাঁ আছে, যেখানে ব্যতিক্রমী এই সব খাবার পাওয়া যায়।


অনেক বাঙালি কারণে-অকারণে দারুণ সব চাইনিজ খাবার খেতে এসব রেস্তোরায় যান। আর তখন এমন খাবারের মুখোমুখি হয়ে বিব্রত হন তারা। কিন্তু চিনা অধিবাসীদের কাছে 'ইঁদুর বার্গার' কেবলই একটি সাধারণ খাবার। শুধু সাধারণ নয়, জনপ্রিয়ও বটে।

Post a Comment

0 Comments