Advertisement

টেকনাফে পাহাড়ী ঢলে নিম্মাঞ্চল প্ল¬াবিত ঃ পানিবন্দি হাজার হাজার মানুষ


জাহাঙ্গীর আলম
সীমান্ত জনপদ টেকনাফে প্রবল বৃষ্টির কারনে পাহাড় হতে নেমে আসা ঢলের পানিতে টেকনাফের নিম্মাঞ্চল প্লাবিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। উজান থেকে নেমে আসা পানিতে প্রত্যন্ত এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
সরেজমিনে দেখাযায়-টেকনাফ উপজেলায় গত ৩/৪দিনের প্রবল বর্ষণে বিভিন্ন পাহাড়ী এলাকার
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়ে টেকনাফ পৌর এলাকার পুরাতন পল্লান পাড়ার ফকিরামুরা ও ওরুমজুরা, নাইট্যং পাড়া, সদরের পল্লানপাড়া, মোরাপাড়া, জাহালিয়া পাড়া, হাবিবছড়া, রাজারছড়া, সাবরাং ইউনিয়নের পশ্চিমপাড়া, ডাঙ্গারপাড়া, উত্তরপাড়া, মাঝরডেইল, ক্যাম্পপাড়া ,জালিয়াপাড়া, মগপুরা, বিলপাড়া, হারিয়াখালী, কচুবনিয়া, কাটাবনিয়া, ঘোলাপাড়া, লাফারঘোনা, হ্নীলা ইউনিয়নের দমদমিয়া, জাদিমোরা, নয়াপাড়া,লেদা,আলীখালী,রঙ্গিখালী,উলুচামরী,লেচুয়াপ্রাং,পশ্চিমপানখালী,পশ্চিমসিকদারপাড়া,খন্দাকাটা, মরিচ্যাঘোনা, রোজারঘোনা, হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী, ঘিলাতলী, কাটাখালী, উলুবনিয়া,মনিরঘোনা, বালুখালী, দৈইংগ্যাকাটা, আমতলী,তেচ্ছিব্রীজ ,রইক্যং,পুটিবনিয়া, লম্বাবিল, লাতুরীখোলা, জোয়ারীখোলা, তুলাতলী, আমতলী, কুতুবদিয়াপাড়া, করাচিপাড়া, কাঞ্জরপাড়া, বটতলী নয়াপাড়া, ঝিমংখালী, মিনাবাজার, পশ্চিম সাতঘরিয়া পাড়া, পশ্চিম মহেশখালীয়া পাড়া, কম্বনিয়া পাড়া, রোজারঘোনা এবং বাহারছড়া উপকূলীয় এলাকার শাপলাপুর, চৌকিদার পাড়া, বৃহত্তর শীলখালী, বাইন্যা পাড়া, জাহাজপুরা, হাজমপাড়া, মাথাভাঙ্গা,বড়ডেইল, মারিশবনিয়া, নোয়াখালী পাড়ার টিলা ও পাহাড় সমুহে ঘরবাড়ি, রাস্তাঘাট, চিংড়িঘের, পানের বরজ ও ফসলাদির চাষাবাদের জমি ডুবে গেছে। এ ছাড়া বিভিন্ন স্থানে বেড়িবাঁেধ ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে টেকনাফ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-প্রকৌশলী গিয়াস উদ্দিন বলেন-জোয়ার ও পাহাড়ি ঢলের কারণে উপজেলার ৬৫কিলোমিটার বেড়িবাঁধের একাধিক স্থানে নতুন করে ভাঙ্গন দেখা দিয়েছে। উপজেলা চেয়ারম্যান শফিক মিয়া বলেন-টানা ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে এলাকার নিম্ন অঞ্চলগুলো প¬¬াবিত হচ্ছে।  হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

Post a Comment

0 Comments