Advertisement

পুর্ব ঘোনার পাড়ার সমাজ সেবক আমীর আলীর কুলখানি সম্পন্ন


প্রেস বিজ্ঞপ্তি
কক্সবাজার শহরের পুর্ব ঘোনার পাড়ার সমাজ সেবক মোহাম্মদ আমীর আলী (৯০)-এর কুলখানি অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মরহুমের বাড়িতে ২৯ জুন শনিবার দিনভর ধর্মীয় নানা আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে কুলখানি শেষ হয়। কুলখানিতে আত্মীয় স্বজনসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

জানা গেছে, আমীর আলী নিজ বাস ভবনে ২০ জুন রাত সাড়ে ১২টায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৩ মেয়ে ও আত্মীয় স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। এদিকে মরহুমের নামাজে জানাযা শহরের গৌলদিঘীর পাড়ের বড় কবরস্থান মাঠে ২১ জুন শুক্রবার জুমার নামাজের পরপরই অনুষ্ঠিত হয়। পরে তাঁকে বড় কবরস্থানে দাফন করা হয়।
উলে¬খ্য যে, মরহুম আমীর আলী, কক্সবাজার পৌর এলাকার পুর্ব ঘোনার পাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক, ৯নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি ও কক্সবাজার পৌরসভার কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ সোলতান এবং সংবাদকর্মী নুরুল হুদার বাবা।‏

Post a Comment

0 Comments