মাহফুজ, টেকনাফ
টেকনাফে মায়ের বসত ভিটা দখল নিতে তৎপরতা চালাচ্ছে দুই সন্তান। এমনকি জমি দখলের উদ্দেশ্যে পুত্রদ্বয় হামলা চালিয়ে আহত করেছে নিজ মাকে, ভাংচুর ও লুটপাট করেছে বাড়ী-ঘর।
এ ব্যাপারে কক্সবাজার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩ নং আদালতে ২ ছেলে রমিজ আহমদ ও বাহাদুরের নামে মামলা (২০৮/১৩ ইং) করেছে মা গোল বাহার। ঘটনাটি ঘটেছে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের নোয়াখালী গ্রামে।
মামলার অভিযোগ সুত্রে জানা যায়, গত ২৩ মে বিকালে মায়ের বাড়ী গোল বাহারের বসত বাড়ীতে জমি দখলের উদ্দেশ্যে রমিজ আহমদ ও বাহাদুর দলবদ্ধভাবে হামলা চালিয়ে ঘরের ছাউনি, দরজা ও জানালা ভেঙ্গে চুরমার করে। এসময় গোল বাহার বাধা দিতে গেলে তার উপর হামলা চালিয়ে মারাত্মক আহত করে। এসময় মাকে মারতে দেখে মেয়ে সাজেদা বেগম এগিয়ে আসলে তাকেও মারধর করে তারা। পরে তাদের শৌর চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে আলমিরায় রক্ষিত ৪০ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। যাওয়ার সময় হুমকি ও শাসিয়ে বলে, কোথাও মামলা করলে কিংবা অভিযোগ দায়ের করলে প্রানে মেরে ফেলব। এ ঘটনায় গোল বাহার বাদী হয়ে গত ২৭ মে কক্সবাজার সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট ৩ নং আদালতে ২ ছেলে রমিজ আহমদ ও বাহাদুরকে আসামি করে মামলাটি দায়ের করে। মামলার ঘটনা তাদের জানাজানি হলে প্রত্যাহারের হুমকি প্রদান করে নতুবা প্রাণে মেরে দুনিয়া থেকে সরে দেবে বলে হাকাবাকা করে। বর্তমানে গোল বাহারসহ তার পরিবারের অন্যান্যরা ২ ছেলের অতিষ্টে নিরাপত্তাহীনতায় ভূগছে বলে জানান অপর পুত্র সাহাব উদ্দিন। তিনি আরো জানান, গোল বাহারের সম্পত্তির লোভে আমার পিতা ফল করিমসহ অপর দুই ছেলে এবং পুত্রবধু সামশুন নাহার মিলেই এ ধরনের ঘটনা ন্যাক্কার জনক ঘটনা ঘটিয়েছে এবং এখনও হাকাবাকাসহ প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে।

0 Comments