মাহফুজ, টেকনাফ
টেকনাফ উপজেলা যুবদল সভাপতি রাশেদুল করিম মার্কিনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন হোয়াইক্যং উত্তর শাখা যুবদল। এ উপলক্ষে ২৮ জুন হোয়াইক্যং বিএনপির
অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা উত্তর শাখা যুবদলের আহবায়ক আবুল কালাম সিকদারের সভাপতিত্বে যুগ্ন আহবায়ক আবদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি মাওঃ আবদুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক সফিকুর রহমান চৌধুরী, উত্তর শাখা বিএনপির আহবায়ক জোনাইদ আলী চৌধুরী, উত্তর শাখা বিএনপির যুগ্ন আহবায়ক দিল মোহাম্মদ মেম্বার। সভায় বক্তব্য রাখেন হোয়াইক্যং ইউনিয়ন বিএনপির সৈয়দ মিয়া, হাজী নজির আহমদ, দক্ষিনের আহবায়ক লোকমান হাকিম, যুগ্ন আহবায়ক সামশুল আলম প্রমূখ। বক্তারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবী জানান। অন্যথায় হোয়াইক্যং থেকে আওয়ামী দূঃশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

0 Comments