মাহফুজ, টেকনাফ
ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচীর এ্যাডভোকেসী সভা ২৯ জুন দুপুরে টেকনাফ উপজেলা হেল্থ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্টিত হয়েছে। গ্লোবাল ফান্ড, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের
সহযোগিতার হিতৈষী বাংলাদেশ এই সভার আয়োজন করে। টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সামছুজ্জাহান রকিবুন্নেসা চৌধুরী, মেডিকেল অফিসার ডাঃ এনামুল হক ও ডাঃ টিটু চন্দ্র শীল, উপজেলা পরিবার পরিকল্পণা অফিসার শ্রুতি পূর্ন চাকমা, হিতৈষী বাংলাদশ এর টেকনাফ উপজেলা ম্যানেজার মোঃ তোজাম্মেল হোসেন, সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম ও আশেক উল্লাহ ফারুকী বক্তব্য রাখেন। হিতৈষীর ম্যানেজার তোজাম্মেল হোসেন টেকনাফ উপজেলায় ২০০৮ সনে কার্য্যক্রম শুরুর পর থেকে ২০১২ সন পর্যন্ত অগ্রগতির তথ্য উপস্থাপন করেন।
হিতৈষীর ব্যানারে ব্রাকের সভা ঃ
একই স্থানে একই বৈঠকে একই সভার পর পরই শুরু হয় ব্রাকের পুষ্টি বিষয়ক সভা। তবে ব্রাকের কোন ব্যানার ছিলনা। এনিয়ে কেউ কেউ আপত্তি তুললে সভায় বলা হয় তৈরীকৃত ব্যানার বৃষ্টির পানিতে ভিজে যাওয়ায় তা লাগানো সম্ভব হচ্ছেনা। ব্রাক টেকনাফ উপজেলার ৬ ইউনিয়নে পুষ্টি বিষয়ে কাজ করে আসছে দাবী করা হলে সভায় উপস্থিত ডাঃ সামছুজ্জাহান রকিবুন্নেছা চৌধুরী বলেন- আমি টেকনাফ উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা। ব্রাক এখানে পুষ্টি বিষয়ে কাজ করছে, অথচ আমি মোটেও জানিনা।

0 Comments