সংবাদ দাতা
মহেশখালীর কেরুনতলী এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে একদল দুর্বৃত্ত হামলা চালিয়ে এক ব্যক্তিকে মারাত্মক আহত করেছে। মঙ্গলবার সকাল ৯টায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম বিরন চন্দ্র দে, প্রকাশ দুলু। তিনি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আক্রান্ত পরিবার জানান, স্থানীয় সুনারাম দে ও রূপম কান্তি দে রা
এ ঘটনা ঘটান। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

0 Comments