Advertisement

আতিকুল হকের শূন্যতা সহজে পূরণ হবে না: খালেদা


দেশের বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব, খ্যাতিমান ও জনপ্রিয় নাট্যকার আতিকুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। সোমবার রাতে রাজধানীর শমরিতা হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে এই বরেণ্য ব্যক্তির মৃত্যু হয়। মঙ্গলবার এক শোকবার্তায় বিএনপি চেয়ারপার্সন বলেন, “সাংস্কৃতিক অঙ্গনের
কীর্তিমান পুরুষ ও জনপ্রিয় নাট্যকার আতিকুল হক চৌধুরীর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত ও মর্মাহত।” তিনি বলেন, “নাট্য রচনায় অসাধারণ কৃতিত্বের জন্য মরহুম নাট্যকার আতিকুল হক চৌধুরী দেশের মানুষের মনে চিরজাগরুক হয়ে থাকবেন।” খালেদা জিয়া বলেন, “অমর এই নাট্যকারের ইন্তেকালে দেশের নাট্যজগতে যে শূন্যতার সৃষ্টি হলো তা সহজে পুরণ হবার নয়।” আতিকুল হক চৌধুরীর বিদেহী আÍার মাগফিরাত কামনা করে তার শোকাহত পরিবার, ভক্ত, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিএনপি চেয়ারপারসন।
অপর এক শোকবাণীতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মরহুম আতিকুল হক চৌধুরীকে সাংস্কৃতিক অঙ্গনের একজন স্মরণীয় ব্যক্তিত্ব বলে উল্লেখ করে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আÍীয়-স্বজন ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে নিয়োজিত বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেসবিঞ্জপ্তিতে এ শোকবাণীর কথা জানানো হয়।

Post a Comment

0 Comments