ঢাকা: গত কয়েক মাস ধরেই দেশ-বিদেশের স্টেজ শো নিয়ে তুমুল ব্যস্ত সময় পার করছেন ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা। ক’দিন আগেই ইউকে সফর থেকে ফিরেছেন তিনি। প্রবাসীদের আমন্ত্রণে সেখানে বেশ কিছু শোতে পারফর্ম করেন এ শিল্পী।
এদিকে তার প্রথম এককের ‘নেশ নেশা’সহ বেশ কিছু গানই শ্রোতাপ্রিয়তা পায়। এবার সেই উৎসাহ নিয়েই এক বছরের ব্যবধানে নিজের দ্বিতীয় একক অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন লিজা। এবার তার অ্যালবামের সুর-সংগীতায়োজন করবেন সিনিয়রসহ হাল সময়ের জনপ্রিয় সংগীতায়োজকরা। বিভিন্ন ধরনের গান দিয়ে তিনি নিজের এই এককটি সাজাবেন বলে পরিকল্পনা করেছেন।
ইতিমধ্যে দ্বিতীয় এককের কাজও শুরু করে দিয়েছেন তিনি। সমপ্রতি জুয়েল মোর্শেদ জ্যুর সুর-সংগীতায়োজনে একটি গানে কণ্ঠ দেন লিজা। অন্যদিকে নকিব খানের সুর-সংগীতেও অ্যালবামের দুটি গান করছেন বলে জানিয়েছেন এই গায়িকা। খুব শিগগিরই হালের জনপ্রিয় সুর-সংগীতায়োজকদের মাধ্যমে অ্যালবামের বাকি কাজগুলো শেষ করবেন তিনি।
এদিকে তার এই দ্বিতীয় একক অ্যালবামে সব ধরনের গানই থাকছে। নিজের একক ছাড়াও সমপ্রতি একটি মিশ্র অ্যালবামে পার্থ মজুমদারের সুর-সংগীতে গান করেছেন লিজা। এই অ্যালবামটি আসছে ঈদেই প্রকাশ পাবে বলে জানা গেছে। গানের বাইরে এই গায়িকা বর্তমানে এসএ টিভির ‘ইনসাইড টিউন’ নামক একটি মিউজিক্যাল অনুষ্ঠান উপস্থাপনা করছেন।
এই অনুষ্ঠানে তার উপস্থাপনা বেশ প্রশংসিত হচ্ছে দর্শকমহলে। অন্যদিকে এশিয়ান টিভির বেশ কিছু বিশেষ অনুষ্ঠানও মাঝেমধ্যে উপস্থাপনা করছেন তিনি। পড়াশোনা, গান, উপস্থাপনা, ব্যাডমিন্টন এই সম মিলিয়ে বেশ ব্যস্ত সময় এখন পার করছেন অলরাউন্ডার সানিয়া সুলতানা লিজা।
এ বিষয়ে তিনি বলেন, আমার প্রথম এককটি শ্রোতারা অনেক পছন্দ করেছেন। সেই উৎসাহ-অনুপ্রেরণা নিয়েই দ্বিতীয় এককের কাজ শুরু করলাম। সব ধরনের গানই রাখার চেষ্টা করছি অ্যালবামে। - See more at: http://www.bengalinews24.com/entertainment-bangladeshi-media-news-for-tv,-cinema-and-star/2013/06/25/8613#sthash.4VyHSmm3.dpuf

0 Comments