Advertisement

কক্সবাজার পৌর কাউন্সিলরের বিরুদ্ধে ধর্ষণ মামলা


এম.জসিম উদ্দিন ছিদ্দিকী
কক্সবাজারে এক কলেজ ছাত্রীকে ধর্ষণ করে তা পরবর্তীতে ভিডিও আকারে ধারণ করে প্রচারের দায়ে পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর মিজানুর
রহমানের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি ও ধর্ষণ আইনে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঘটনার শিকার ওই কলেজ ছাত্রী বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।
কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন জানান, কলেজের এক ছাত্রীকে নানা প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক তৈরি করে কাউন্সিলর মিজানুর রহমান। আবার সেই ভিডিও ধারণ করে বিভিন্ন মোবাইল ফোনে প্রচার করে। ইন্টারনেট ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ছড়িয়ে দেওয়ায় ভিডিও ক্লিপ্সটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। এব্যাপারে ভিকটিম নিজেই বাদী হয়ে মিজানুর রহমানের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।
তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তি আইন এবং ধর্ষণের ধারায় মামলাটি এজাহারভুক্ত করা হয়েছে। আসামি ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। স্থানীয়রা জানান, মামলাধীন ধর্ষণের ঘটনাটি মূলত সপ্তাহখানেক আগে ঘটেছিল। কিন্তু অভিযুক্ত পৌর কাউন্সিলর শাষকদলীয় ক্যাডার হওয়ায় ধর্ষিতার পরিবার প্রাণের ভয়ে এতদিন পর্যন্ত মামলা করেননি। এবার এলাকাবাসীর সহযোগীতায় ধর্ষিতা নিজেই থানায় গিয়ে মামলা দায়ের করেন।
উল্লেখ্য, কাউন্সিলর মিজানুর রহমানের বিরুদ্ধে সম্প্রতি একাধিক নারী কেলেঙ্কারি, অশ্লীল ভিডিও প্রচারের অভিযোগ ওঠে। তার মধ্যে এটি একটি।

Post a Comment

0 Comments