এম.জসিম উদ্দিন ছিদ্দিকী
কক্সবাজার সমুদ্র সৈকতে মুস্তাফিজুর রহমান সুজন (২২) নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সৈকতে চলাচলকারী
দ্রুতগামী নৌকা উল্টে এ ঘটনা ঘটে। নিখোঁজ মুস্তাফিজুর রহমান সুজন সিলেটের বহরা আবাসিক এলাকার শিক্ষার্থী। রিপোর্টটি লেখা পর্যন্ত তার বাবার নাম নিশ্চিত হওয়া যায়নি। কক্সবাজার পর্যটন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির মাহমুদ জানিয়েছেন, বুধবার কক্সবাজারে ভ্রমণে আসা সিলেটের পাঁচ শিক্ষার্থীর একটি দল দ্রুতগামী নৌকা নিয়ে সাগরে ভ্রমণে যায়। ফেরার সময় নৌকাটি উল্টে গেলে একজন নিখোঁজ হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত লাইফ গার্ড কর্মীদের সহায়তায় উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

0 Comments