প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ মানবাধিকার কমিশন টেকনাফ পৌর শাখার নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ১ মে বুধবার বিকাল ৩টায় কে.কে পাড়াস্থ কার্যালয়ে টেকনাফ
আঞ্চলিক শাখার সভাপতি ও কমিশনের নির্বাহী কমিটির আজীবন সদস্য মিসেস মনোয়ারা বেগম মুন্নীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ কমিটি গঠিত হয়। আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক জিয়াবুল হকের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যথাক্রমে আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক মিসেস রানু আখতার, কোষাধ্যক্ষ মোঃ কামাল হোসেন প্রমুখ।বৈঠকে আঞ্চলিক কমিটির সভাপতি মিসেস মনোয়ারা বেগম মুন্নী ২১ সদস্য বিশিষ্ট কমিটি টেকনাফ পৌর শাখার জন্য সভাপতি হিসেবে তোয়াক্কল হোসেন, সাধারণ সম্পাদক হিসেবে জিয়াউর রহমান জিয়া ও সাংগঠনিক সম্পাদক হিসেবে জহির আহমদের নাম ঘোষণা করেন। কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন, ফরহাদুজ্জামান,মুজিবুর রহমান,আমিনুল ইহসান ছিদ্দিক সহ-সভাপতি,দেলোয়ার হোসেন, মোঃ রফিকুল ইসলাম- যুগ্ন সম্পাদক,নুরুল হোসাইন প্রচার সম্পাদক,রেজাউল হাসান মাসুম কোষাধ্যক্ষ,মোঃ আলম দপ্তর সম্পাদক।নিবাহী সদস্য যথাক্রমে-মোঃ আয়াজ,উসমান গণি,সালেহা আক্তার, অভিজিত মজুমদার, আব্দুস সালাম,সাইফুল ইসলাম,ফরিদা ইয়াছমিন, জিয়াসমিন কালাম সুমি,নাইমা নুসরাত তুফা, ও হাসিনা মোর্শেদ সদস্য মনোনীত হন।। বৈঠকে টেকনাফ আঞ্চলিক কমিটির সভাপতি ও জাতীয় এ্যাওয়ার্ড প্রাপ্ত কমিশনের কেন্দ্রীয় কমিটির আজীবন সদস্য মিসেস মনোয়ারা বেগম মুন্নী দেশে আইনের শাসন তথা মানবাধিকার উন্নয়ন,সংরক্ষণ ও বিনামূল্যে আইনগত সাহায্য প্রদানের মাধ্যমে বাংলাদেশ মানবাধিকার কমিশনের প্রতিটি কর্মীকে আন্তরিক,নিরলস,নিঃস্বার্থ ভাবে কাজ করার আহবান জানান।

0 Comments