আবুল কালাম আজাদ, টেকনাফ।
টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের সরকারী বনবিভাগের উপর কর্মসৃজন কর্মসংস্থানের প্রকল্পের কাজ পুলিশ স্কট নিয়ে বনবিভাগ বন্ধ করে
দিয়েছে। এই ঘটনা নিয়ে বাহারছড়া ইউনিয়ন ও শীলখালী বনরেঞ্জ স্নায়ু যুদ্ধ চলছে। গত ১মে সকালে টেকনাফ শীলখালী বনরেঞ্জ কর্মকর্তা তরিকুল ইসলামের নেতৃত্বে মাথা ভাঙ্গা, রাজারছড়া, শীলখালী সদর কর্মকর্তাসহ বাহারছড়া পুলিশ ফাড়ির সহকারী ইনচার্জ এ এস আই রাজেশ বড়–য়ার নেতৃত্বে টেকনাফ শামলাপুর সড়কের পূর্বে পার্শ্বে বনবিভাগের উপর নির্মিত সড়ক সংষ্কার প্রকল্প বন্ধ করে দিয়েছে বলে রেঞ্জ কর্মকর্তা জানান। তিনি জানান বনবিভাগের উপর কোন সড়ক, কালভাট, ব্রিজ করতে হলে মন্ত্রণালয় কর্তৃক অনুমতি নিতে হয় কিন্তু ত্রান ও পূর্ণবাসন মন্ত্রাণলয় কর্তৃক পরিচালিত প্রকল্পের কোন কর্মকর্তা বা প্রকল্প চেয়ারম্যান অনুমতি নেয়নি। ফলে আমরা বন্ধ করে দিয়েছি। এদিকে বাহারছড়া ইউনিয়নের ৭, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য যথাক্রমে সৈয়দ হোছন ও গিয়াস উদ্দিন জানান উপজেলা পরিষদ আমাদেরকে ১নং খাস খতিয়ানের উপর প্রকল্প দিয়েছে। সে কারনে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।

0 Comments